ছত্তিশগড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার নির্মায়মাণ চিমনি, নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার ছত্তিশগড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার  নির্মীয়মাণ চিমনি । তাতে প্রাণ হারিয়েছেন ৪ জন  । আশঙ্কা করা হচ্ছে  ধ্বংসস্তূপের নীচে প্রায়  আটকে রয়েছেন  ২৫ জন শ্রমিক ।  তাদেরকে জোরকদমে উদ্ধার কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনায় প্রাণ হারাতে পারেন বেশ কয়েকজন শ্রমিক ।

ঘটনাটি ঘটেছে সারগাঁও থানার অন্তর্গত রামবোদ এলাকায়। দুর্ঘটনার সময় কারখানায় চলছিল  লোহার পাইপ তৈরির কাজ । আর তখনই ভেঙে পড়ে কারখানার চিমনি । বর্তমানে উদ্ধার অভিযান চলছে। চিমনি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ । সেইসঙ্গে বিলাসপুর, পেন্দ্রা, রায়গড় এবং জঞ্জগির-চম্পা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে এসেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে অ্যাম্বুলেন্স।

এই প্রসঙ্গে  মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম প্যাটেল জানিয়েছেন,   ধসে পড়া চিমনির নীচে  অনেক শ্রমিক আটকা পড়েছেন । তাদের বের করার চেষ্টা করা হচ্ছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।  কমপক্ষে আট থেকে নয়জন শ্রমিক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সারাগাঁওয়ের কুসুম প্ল্যান্টে এ ঘটনা ঘটেছে। তবে কী করে কারখানার  চিমনি ভেঙে পড়ল তা এখন জানা যায়নি । এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]