Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

President Election 2022: বিজেপি জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদি মুর্মুকে ‘Z plus’ নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদি মুর্মুকে (Droupadi Murmu)দেওয়া হল জেড প্লাস নিরাপত্তা। সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বুধবার সকালেই তাকে জেড প্লাস নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home ministry) সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্রৌপদি মুর্মুর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্রে এই খবর পেয়েছে।

সূত্রের খবর, ১৪ থেকে ১৬জন আধাসেনা এনডি জোট প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। দ্রৌপদি মুর্মু (Droupadi Murmu)রাজ্যে বা দেশের যে প্রান্তেই যাবেন, তার সঙ্গে থাকবেন এই আধাসেনা। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি বিজেপি জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বাড়িও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বুধবার সকালেই তার বাড়ির নিরাপত্তার দায়িত্ব তুলে নেয় সিআরপিএফ জওয়ানরা।

উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার বিজেপির বৈঠকের পরে দলের সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদীর (Droupadi Murmu)নাম ঘোষণা করেন। নড্ডা বলেন, ‘‘এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu)নাম চূড়ান্ত হয়েছে।এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী কে হবেন, তা নিয়ে কম জল্পনা হয়নি। বেশ কয়েকটি নাম শোনা গিয়েছিল। কিন্তু দেখা গেল, সেই জল্পনায় জল ঢেলে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী করলেন ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী (Droupadi Murmu)সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00