Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদের শীতকালীন অধিবেশনের আগে ২ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আর ওই অধিবেশন যাতে নির্বিঘ্নে চালানো যায় সেই লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর শনিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। ওই বৈঠকে সব দলের সহযোগিতা চাওয়া হবে বলেই শনিবার সংসদ বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগের দিন অর্থা‍ৎ ৩ ডিসেম্বর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরাম বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। ওই পাঁচ রাজ্যের ভোটে শাসকদল বিজেপির ভরাডুবি হলে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস উজ্জীবিত হয়ে সংসদের ভিতরে আরও বেশি আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে অধিবেশনের কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিরোধীরা কীভাবে মোকাবিলা করা হবে, সেই রণকৌশল রচনার কাজও শুরু করেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

আগামী ৪ ডিসেম্বর শুরু হবে লোকসভার শীতকালীন অধিবেশন। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ১৯ দিনে মোট ১৫ বার বসবে সভা। আসন্ন অধিবেশনে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স অ্যাক্টের বদলে তিন নতুন বিধি লাগু সংক্রান্ত বিল পেশ করতে চায় সরকার। আসন্ন অদিবেশনে এই তিনটি বিল তোলা হতে পারে। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি বিলও পেশ করা হতে পারে। নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে এখনও পর্যন্ত প্রধান বিচারপতির থাকা বাধ্যতামূলক। তবে, এই বিলে তাঁকে বাদ দিয়েই কমিশনার নিয়োগের কমিটি গঠনের কথা বলা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00