Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাবড়ি দেবীর পটনার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

কী কারণে হানা তা নিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে আজ সোমবার সকালে ফের হানা দিয়েছে সিবিআই। সকাল এগারোটা নাগাদ সিবিআইয়ের একটি বিশেষ দল অ্যানে মার্গের বাড়িতে হানা দেয় তবে কী কারণে হানা সে বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, জমির বদলে রেলে চাকরির মামলার তদন্তেই রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালুপ্রাসাদ যাদব। ওই সময়ে রেলের বিভিন্ন দফতরে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। ২০২১ সালের সেপ্টেম্বরে জমির বিনিময়ে রেল বিভাগে চাকরির কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরের ১৮ মে এফআইআর দায়ের করে লাকলুপ্রসাদ যাদবের পটনা ও দিল্লির বাড়ি সহ ১৬ জায়গায় তল্লাশি চালানো হয়। জুলাই মাসে গ্রেফতার করা হয় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদের তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি ভোলা যাদবকে। গত বছরের অক্টোবর মাসে লালুপ্রসাদ যাদব, মিশা ভারতী, রাবড়ি দেবী সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই।

আইআরসিটিসি দুর্নীতি মামলায় আগামী ১৫ মার্চ লালুপ্রসাদ যাদবকে হাজিরার নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। আর তার কয়েকদিন আগে আচমকাই রাবড়ির বাড়িতে সিবিআইয়ের হানা অর্থবহ বলেই মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00