Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুর হিংসার তদন্তে সিট গঠন সিবিআইয়ের, দায়ের ছয়টি এফআইআর

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে জাতিগত হিংসার ঘটনার তদন্তে ছয়টি এফআইআর দায়ের করল সিবিআই। পাশাপাশি তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মূলত উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে জাতিগত দাঙ্গার পিছনে কোনও গোষ্ঠী বা ব্যক্তির পরিকল্পিত ইন্ধন রয়েছে কিনা, তা খতিয়ে দেখবেন বিশেষ তদন্তকারী দল।

মেইতেই সম্প্রদায়কে তফশিলি জাতির মর্যাদা দেওয়া নিয়ে গত ৩ মে থেকে মণিপুরে শুরু হয় জাতিগত হিংসা। কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে সিআরপিএফ কম্যান্ডো বাহিনীর জওয়ান-সহ প্রাণ হারিয়েছেন একশো জনের বেশি। ঘর ছাড়া হয়েছেন ৩৫ হাজারের বেশি। মাস খানেকের বেশি সময় ধরে সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে এবং কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরিস্থিতি সামলাতে সিআরপিএফের প্রাক্তন ডিজি কুলদীপ সিংকে বিশেষ নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল।

রাজ্যে চলা জাতিগত হিংসার পিছনে জড়িতদের খুঁজে বের করতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্য পুলিশ এখনও পর্যন্ত হিংসার ঘটনায় তিন হাজার ৭০০র বেশি এফআইআর দায়ের করেছে। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে পশ্চিম ইম্ফল জেলায়। তার পরে রয়েছে খাংপোকপি ও বিষ্ণুপুর। কুকি সম্প্রদায়ের বিধায়করা দলমত নির্বিশেষে আলাদা প্রশাসনের দাবি জানিয়েছেন। চলতি মাসের শুরুতেই মণিপুর সফরে গিয়ে শান্তি ফেরানোর আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর সেই আর্জিতে খুব একটা সাড়া মেলেনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00