Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিট পরীক্ষার ফল ঘোষণায় কাটল বাধা

দু’জনের জন্য পৃথক পরীক্ষার নির্দেশ দেওয়া সম্ভব নয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নিট পরীক্ষাকে কেন্দ্র করে বম্বে হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে জানিয়ে দিল, যে দু’জন পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য পৃথক পরীক্ষার নির্দেশ দেওয়া সম্ভব হচ্ছে না। বেঞ্চ বলেছে, ‘বিষয়টি যে স্পর্শকাতর, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সন্দেহ নেই এটাও যে এই পরীক্ষার সঙ্গে ওই দুই পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে। কিন্তু শুধুমাত্র ওই দুজনের পৃথক পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই, বম্বে হাইকোর্টের রায় খারিজ করে দিতে হচ্ছে।’

নির্দেশের প্রেক্ষাপটে রয়েছে দুই পরীক্ষার্থী বৈষ্ণবী ভুপালে এবং অভিষেক শিবাজি। পরীক্ষা শুরু হওয়ার আগে এরা টেস্ট বুকলেট এবং ওমআর শিট হারিয়ে ফেলে। ফলে, বাকিরা পরীক্ষা দিতে পারলেও এই দুজন পরীক্ষা দিতে পারেনি। তারা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। আর্জি ছিল শুধুমাত্র তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হোক। বম্বে হাইকোর্টের রায় দুই পরীক্ষার পক্ষেই গিয়েছিল।

অন্যদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনটিএ। সুপ্রিমে তাদের আবেদন ছিল, দুই পড়ুয়ার জন্য বম্বে হাইকোর্ট পৃথক ভাবে পরীক্ষার ব্যবস্থা করতে বলায় ১৬ লক্ষ পডুয়ার পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফল দেরি করে প্রকাশিত হলে পরবর্তী পরীক্ষাও পিছিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়ে দিল, যে দু’জন পডু়য়া পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য পৃথক পরীক্ষার নির্দেশ দেওয়া সম্ভব হচ্ছে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00