Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল কেবল ব্রিজ, ছিলেন ৪০০ জন

যে ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ওই ব্রিজ (BRIDGE) মাত্র ৪ দিন আগে মেরামত করা হয়েছিল।  কেবল ধরে বাঁচার চেষ্টা করছেন মানুষরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতে ভয়াবহ বিপর্যয়। মোরবিতে মাচ্ছু নদীর ওপরে ভেঙে পড়ল কেবল ব্রিজ। সেই মুহূর্তে ওই ব্রিজে ছিলেন অন্তত ৪০০ জন। যে ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ওই ব্রিজ (BRIDGE) মাত্র ৪ দিন আগে মেরামত করা হয়েছিল। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফরের মাঝেই এই বড়সড় বিপর্যয় ঘটেছে।  সারাইয়ের জন্যই দীর্ঘ ৭ মাস বন্ধ রাখা হয়েছিল এই ব্রিজটি। ব্রিজটি মেরামত হয়েছিল মাত্র ৪ দিন আগেই। তারপরেই আজ ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। এই মুহূর্তে জলে পড়ে গিয়েছেন অনেকে। অনেকে ব্রিজের কেবল ধরে বাঁচার চেষ্টা করছেন, ভাঙা অংশ ধরে ঝুলে র‍য়েছেন। 

ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। এখনও চলছে উদ্ধারের কাজ। নদী জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আর্তনাদের মাঝেই প্রশ্ন উঠেছে, মেরামতির ৪ দিনের মাথায় কি করে ভেঙে পড়ে ব্রিজ? তাহলে গাফিলতি কোথায় ছিল?

প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে, ৪০-৫০ জন তলিয়ে যেতে পারেন। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, মাত্রাতিরিক্ত দুর্নীতির ফলেই ব্রিজ ভেঙে পড়েছে সারাইয়ের মাত্র ৪ দিনের মধ্যেই। আম আদমি পার্টি দাবি তুলেছে, সিবিআই তদন্তের। কংগ্রেসের অভিযোগ, ভোট টানতে ব্রিজ মেরামতি ও পরীক্ষাতে গুরুত্ব দেয়নি সরকার। তারফলেই এই ভয়াবহ দুর্ঘটনা। 

অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার খবর জানার পরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00