Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার কেসিআর কন্যা কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপে পড়লেন কে চন্দ্রশেখর রাওয়ের ( কেসিআর ) কন্যা ভারত রাষ্ট্র সমিতি ( বিআর এস)  নেত্রী কবিতা। এবার আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলেই কবিতাকে গ্রেফতার করল সিবিআই। বর্তমানে তিনি রয়েছেন ইডি  হেফাজতে। চলছে বিচার প্রক্রিয়া। এই আবহে আবগারি দুর্নীতি মামলায় সিবিআই হাতে কেসিআর কন্যা কবিতা।

গত ১৫ মার্চ দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিআরএস নেত্রীর কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেই বিস্তারিত তথ্য জানতে কেসিআর কন্যাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে মামলার চার্জশিটে দাবি করা হয়, আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সেই সংস্থার ৬৫ শতাংশের মালিক কবিতা।

উল্লেখ্য, ২০২৩ সালে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই। যদিও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছিলেন কবিতা। গত এক বছরের বেশি সময় ধরে ইডির সমন এড়িয়ে চলছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। এমনকি ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরেই কবিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00