নিজস্ব প্রতিনিধিঃ ‘বিয়ার-গাঁজা-মাটন চাই’, নয়তো বিয়ে করব না। পাত্রীর আবদার শুনে চক্ষু চড়কগাছ, বিয়েই ভেঙে দিল পাত্র। শুনেছেন এমন কখনও! যেখানে বিয়ের কণে দাবি করছেন, মুখ দেখতে হলে তাঁকে বিয়ার-গাঁজা-মাটন খাওয়াতে হবে। এ তো দৃশ্যপট পুরো ঘুরে গেল। সাধারণত বরের এমন চাহিদা থাকে, পণের দাবি থাকে। কিন্তু এ তো পুরো উল্টো। বিয়ের আগের দিন রাতে পাত্রী নিজেই দাবি করলেন, বিয়ার-গাঁজা-মাটন না দিলে তিনি বিয়েতেই বসবেন না। এই চমকপ্রদ ঘটনাটি, উত্তরপ্রদেশের সাহারানপুরের। যেখানে বিয়ের আগের রাতে কণে প্রকাশ্যে বিয়ার ও গাঁজা দাবি করেছেন হবু বরের কাছে। আর তা শুনেই বরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তৎক্ষণাৎ তাঁর পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানান। এবং থানাতেও বিষয়টি জানান। শেষে ছেলেটির তাঁর পরিবার এবং পুলিশ-সহ মেয়েটির বাড়িতে পৌঁছন। সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের সাহারানপুরের জনকপুরি থানা এলাকার বাসিন্দা ছিলেন ছেলেটি। কণে পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা।
তবে বিয়ের আগেই মেয়েটি ছেলেটির কাছে চলে আসে। এরপর ছেলেটি সাহারানপুরের এক পণ্ডিতকে কিছু টাকা দিয়ে মেয়েটির থাকার ব্যবস্থা করে দেন। এরপর বিয়ের আগের দিন রাতে ছেলেটি তাঁর হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েই বিপাকে পড়ে যান। কারণ মেয়েটি ছেলেটিকে বলেছিলেন, ‘তুমি এলে বিয়ার, গাঁজা ও মাটন নিয়ে আসবে।’ আর এই কথাটা শুনেই ছেলেটা হতভম্ব হয়ে যান। এবং সে মেয়েটির এমন অবাক দাবির কথা পরিবারকে জানায়, তখনই ছেলেটির পরিবার জানতে পারেন, তাঁদের ভাবী পুত্রবধূ মাদকাসক্ত। এমতাবস্থায় মেয়েটিকে হাতেনাতে ধরার পরিকল্পনা করেন ছেলের পরিবার। এরপর ছেলেটি মেয়েটিকে ফোন করেন, এবং মেয়েটি আবারও বলেন বিয়ে করতে চাইলে তাঁকে গাঁজা, বিয়ার, মাটন খাওয়া তে হবে। অর্থাৎ মদের সঙ্গে তাঁকে চাট খাওয়াতে হবে, এরপরেই তাঁদের ফোনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কল রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায়, মেয়েটি তার ভাবী স্বামীকে আসার সময় বিয়ার, গাঁজা ও ছাগলের মাংস নিয়ে আসতে বলছে। জানা গিয়েছে, ছেলেটির পরিবারের সদস্যরা মেয়েটির অডিও কল রেকর্ড করে প্রমাণ সংগ্রহ করছিলেন। যাতে বিয়েটা ভাঙা যায়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে পুরো ঘটনা সামনে আসার পর মেয়েটি উল্টে দাবি করেন, ছেলেটি আগেই তাঁকে বিয়ে করেছেন। এখন শুধু অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হবে। সে পুলিশকে জানিয়েছেন, তাঁর পিসি তাঁদেরকে বিয়ে করিয়েছিলেন। এখন সে মেয়েটিকে অস্বীকার করার জন্যে বিয়ে ভাঙার পরিকল্পনা করছেন। এবং তাঁর নামে এমন অভিযোগ এনেছেন। ছেলেটি মেয়েটির বিষয়ে তার পরিবারকে আরও জানিয়েছেন, কনের চাহিদা শুধু বিয়ারেই সীমাবদ্ধ নয়। কনে বলেছিল বিয়ার আনার সময় গাঁজাও নিয়ে আসতে হবে। এরপর চাহিদা বেড়ে যাওয়ায় তিনি মাটনও আনতে বলেন। যুবকটি সব শুনে হতবাক হয় যান। এবং মেয়েটির পুরো কথোপকথন ছেলেটি রেকর্ড করে নেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এ ঘটনাটি পুলিশের তত্ত্বাবধানে। এখন ছেলেটি তাঁর বিয়ে ভেঙে দিয়েছে।