Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাঁত ‘বিপজ্জনক হাতিয়ার’ নয়, এফআইআর বাতিল করল আদালত  

Share:

নিজস্ব প্রতিনিধি: দাঁত বিপজ্জনক হাতিয়ার নয়, জানাল বম্বে হাইকোর্ট। উচ্চ আদালতে এক মহিলা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঝগড়ার সময় কামড়ানোর অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলাতেই এই রায় প্রদান করল বম্বে হাইকোর্ট। সেই সঙ্গে দায়ের করা এফআইআর-ও বাতিল করা হয়েছে।

গত ৪ এপ্রিল ঔরঙ্গাবাদ বেঞ্চের বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি এবং সঞ্জয় দেশমুখের একটি বেঞ্চ ২০২০ সালের এপ্রিলে দায়ের করা এফআইআর বাতিল করে দেন। অভিযোগকারীএকজন নারী। তিনি তাঁর ননদদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল ননদদের মধ্যে একজন তাঁকে অশান্তি চলাকালীন সময়ে কামড়ে দিয়েছিলেন।

এই এফআইআরের ফলে আইপিসির প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে অপরাধ নথিভুক্ত করা হয়েছিল, যার মধ্যে ধারা ৩২৪-ও (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে আঘাত করা) অন্তর্ভুক্ত ছিল। তবে বম্বে হাইকোর্ট রায় দিয়েছে যে “মানুষের দাঁতকে বিপজ্জনক অস্ত্র বলা যাবে না”। এও উল্লেখ করা হয়েছে যে অভিযোগকারীর জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে শুধু কামড়ের চিহ্নের কারণে হওয়া সাধারণ আঘাতই দেখানো হয়েছে।

অভিযোগকারীর অভিযোগ সম্পত্তি নিয়ে বিরোধের সময় এক ননদ তাঁর ডান হাত কামড়ে ধরেছিলেন, অন্য ননদ ভাইকে অর্থাৎ মহিলার স্বামীকে কামড়ে দিয়েছিলেন। আদালতের বক্তব্য, “আইপিসির ৩২৪ ধারা অনুসারে, আঘাত এমন কোনও যন্ত্রের মাধ্যমে হওয়া উচিত যা মৃত্যু বা গুরুতর ক্ষতির কারণ হতে পারে। যেহেতু এই মামলায় আঘাত গুরুতর ছিল না, বরং সাধারণ আঘাতের সমান ছিল, তাই আদালত বলেছে যে ৩২৪ ধারার অধীনে অপরাধ প্রমাণিত নয়।” বিচারক বেঞ্চের আরও পর্যবেক্ষণ,“ মেডিকেল রিপোর্ট অনুসারে আঘাতের প্রকৃতি সহজ। কিন্তু মানুষের দাঁতকে গুলি, ছুরির মতো অস্ত্র হিসাবে বিবেচনা করা যায় না।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00