Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“পুষ্পা ২” দেখতে গিয়ে সিনেমা হলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আল্লু অর্জুনের ভক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, একটা দিক ভালো হলে, আরেকটা দিক হবে খারাপ। এবার সেই ঘটনাই ঘটল “পুষ্পা ২”-র ক্ষেত্রে। বক্স অফিসে প্রবল সাফল্য পাওয়া এই সিনেমার নামের সাথে ক্রমশ জড়িয়ে যাচ্ছে মৃত্যুর খবর। কিছু দিন আছেই ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এবার সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল আরও এক মৃতদেহ।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মদানাপ্পা। ৩৫ বছর বয়সী ওই যুবক পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা।  পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভিতরেও মদ্যপান করেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও আন্দাজ করতে পারছে না পুলিশ। কারণ, সন্ধ্যা ছটা নাগাদ সাফাইকর্মীরা যখন হল পরিষ্কার করতে যান তখন তাঁরা ৩৫ বছরের শ্রমিকের নিথর দেহ দেখতে পান। আপাতত, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে ৩৯ বছর বয়সি মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় মহিলার ৯ বছরের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মহিলা অনুরাগীর মৃত্যুর খবর কানে যেতে শোকপ্রকাশ করেন আল্লু অর্জুন। জানা গিয়েছে, অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন দক্ষিণী তারকা।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00