Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার নাবালকের মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার আসামের শিলচরে বিজেপি সাংসদ রাজদীপ রায়ের বাড়ি থেকে উদ্ধার এক নাবালকের মৃতদেহ। মৃতের বয়স ১০ বছর। গলায় কাপড় জড়ানো অবস্থায় তাঁকে ঘর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত হিসেবে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, বিজেপি নেতার বাড়িতে ওই নাবালকের মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বাসভবনের একতলায় ওই পরিবার থাকত। স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তান একসঙ্গে থাকত। ছেলেটি ক্লাস ৫-এ এবং মেয়েটি ক্লাস ৮-এ পড়াশোনা করত।

বিজেপি সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, তিনি দলীয় কার্যালয়ে ছিলেন। সেইসময় তাঁকে খবর দিলে দ্রুত বাড়িতে এসে দেখেন এই ঘটনা ঘটেছে। জানতে পারেন ছেলেটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাবালকের মা কাজে বেরোনোর সময় সে ফোন চেয়েছিল। আধঘণ্টা পর ফিরে এসে দেখে তাঁরা মৃত অবস্থায় ওই নাবালককে দেখতে পায়। তাৎক্ষনিকভাবে পুলিশকে ঘটনাটি জানানো হয়।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে নাবালকের।      

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00