Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারে মাঝনদীতে পড়ুয়াদের নিয়ে উল্টে গেল নৌকা, নিখোঁজ ১২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নৌকোয় চড়ে স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। মাঝনদীতে যেতেই ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরনগরে। ২০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা নিখোঁজ। বৃহস্পতিবার সকালে ওই নৌকায় করে ৩৪ জন পড়ুয়া বাগমতী নদী পেরিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। ১২ জন শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও গিয়েছেন ঘটনাস্থলে। এনডিআরএফ টিম উদ্ধারকার্যে রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। স্কুলপড়ুয়াদের নিয়ে নদী পারাপার করছিল একটি নৌকা। নদীর অন্য পাড়ে স্কুল। নিয়মিত নৌকা করেই যাতায়াত করতে হয় পড়ুয়াদের। নদীতে জলের টান বেশি থাকায় এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি করা হচ্ছে। তবু প্রশাসনের কর্ণপাত নেই। এই ঘটনা প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “ডিএম মুজাফফরপুর ঘটনার তদন্ত করা হবে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকার সহায়তা দেবে”।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00