Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রইল পড়ে ধম্ম-কম্ম, উত্তরাখণ্ডে হাত-পদ্মের প্রচারের হাতিয়ার রাওয়াত

বোঝাতে লেগেছে, বিপিন রাওয়াতের স্বপ্ন পূরণে তারা প্রতিশ্রুতিবন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: ভোট বড়ো বালাই। ভোট বৈতরণী পার হতে এবার বিপিন রাওয়াতকে হাতিয়ার করছে বিজেপি ও কংগ্রেস। চেষ্টা চলছে উত্তরাখণ্ডের ভোটারদের আবেগে সুরসুরি দিতে। 

উত্তরাখণ্ডে দুই দলের প্রচারের ইস্যু তিনি। কংগ্রেস এবং বিজেপি এখন ভোটারদের বোঝাতে উঠেপড়ে লেগেছে, বিপিন রাওয়াতের স্বপ্ন পূরণে তারা প্রতিশ্রুতিবন্ধ। পদ্ম শিবির থেকে বলা হচ্ছে, তারা মানেই উন্নয়ন। আর ক্ষমতায় রাওয়াতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। আর কংগ্রেস দাবি করছে  কেন্দ্র সরকার অবিলম্বে রাওয়াতকে ভারতরত্ন সম্মান দিক।

একবারে জেনে-বুঝেই সস্ত্রীক রাওয়াতকে হাতিয়ার করেছে দুই শিবির। উত্তরাখণ্ডে কর্মরত, অবসরপ্রাপ্ত এবং মৃতসেনা কর্মীর স্ত্রী- সব মিলিয়ে সংখ্যাটা আড়াই লক্ষ। সেই লক্ষকে লক্ষ্য করেই এগোচ্ছে কংগ্রেস এবং বিজেপি।

পৌরিতে গত রবিবার জনসভা করেন মুখ্যমন্ত্রী পুষ্পকুমার ধামি। সেই জনসভা থেকে তিনি বলেন, বিপিন রাওয়াতের স্বপ্ন পূরণ করতে হবে। এই জমির ভূমিপুত্র ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আমরা শুধুমাত্র সেনাবাহিনীর এক সর্বাধিনায়ককে হারিয়ে ফেলেনি। হারিয়ে ফেলেছি একজন অভিভাবককে। তার স্বপ্নপূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।

জনসভা থেকে সনিয়া-তনয়া প্রিয়াঙ্কা গান্ধিকেও আক্রমণ করেন পুষ্ককুমার। বলেন, কপ্টার দুর্ঘটনায় দেশে যখন শোকের আবহাওয়া, সেই সময় প্রিয়াঙ্কা গান্ধিকে দেখা গেল খোশমেজাজে থাকতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00