Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গালে ক্ষত চিহ্ন ধরিয়ে দিল অপরাধীকে

গত ১১ অগাস্ট তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে ওই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, থানে: গালে ছিল ক্ষতচিহ্ন(bite marks) । আর তার দৌলতে পুলিশের হাতে ধরা পড়ে গেল অপরাধী।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ১১ অগাস্ট থানের একটি বাসস্ট্যান্ডে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে ওই ব্যক্তি। তরুণী তাঁর হাত থেকে নিজেকে বাঁচাতে তাঁর গালে কামড় দেয়। অসম্ভব যন্ত্রণায় সে কাতরাতে থাকে। এই সুযোগে তরুণী (girl) সেখান থেকে পালিয়ে থানায় অভিযোগ রুজু করে। অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে থাকা নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের নজরে পড়ে অভিযুক্তের গালে দাঁতের কামড় রয়েছে। অপরাধীকে ধরার সূত্র বলতে ওই ক্ষতচিহ্ন। অভিযুক্তকে ধরতে তৈরি করা হয় বিশেষ তদন্ত দল। তারা অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করে।

গত রবিবার মানপাড়ায় পুলিশের একটি দল তল্লাশি চালাচ্ছিল। হঠাৎ তাদের নজরে পড়েন ওই ব্যক্তি। নিজেদের কাছে থাকা ছবির সঙ্গে ওই ব্যক্তির ছবি মিলে যাওয়ায় তারা তাকে আটক করে। জানা গিয়েছে ধৃতের নাম দীনেশ গৌড় (Dinesh Gaud)। জেরায় সে তাঁর অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। তাঁর বিরুদ্ধে পস্কো আইনে মামলা রুজু হয়েছে।

পরে পুলিশের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, গত ১১ অগাস্ট এখানকার একটি বাসস্ট্যান্ডে একটি শ্লীলতাহানির ঘটনা ঘটে। তরুণী নিজের সম্মান রক্ষা করতে ওই ব্যক্তির গালে কামড় দেয়। যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। এই সুযোগে তরুণী সেখান থেকে পালিয়ে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ নজর ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। গত রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00