Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

 বিলকিস বানোর দুই ধর্ষকের জামিন আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের নির্দেশে খানিক স্বস্তি পেলেন বিলকিস বানো। শুক্রবার ধর্ষণের মামলার দুই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাব জানিয়ে দিয়েছে, বিলকিস বানোর ধর্ষণকাণ্ডের দুই অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না।

 ধর্ষক  রাধেশায়ম ভগবানদাস শাহ এবং রাজুভাই বাবুলাল  সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছিল। এদিন ছিল সেই মামলার শুনানি। সেই সময় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই আবেদনকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করে। পাশাপাশি শীর্ষ আদালত প্রশ্ন করে, কী করে অন্য বেঞ্চের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করলেন? এরপরেই দুই ধর্ষকের আইনজীবী ঋষি মালহোত্রা জামিনের আবেদন প্রত্যাহারের অনুমতি চান। আর তাতে সুপ্রিম কোর্ট অনুমতি দেয়।

উল্লেখ্য,   ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত। পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা। তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার। এই ঘটনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এরপরের বিলকিস বানো মামলায় দোষীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর তাতে খানিক স্বস্তি পান বিলকিস বানো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00