Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তান হওয়ায় মাতৃত্বকালীন  ছুটি পেলেন পুরুষ শিক্ষক, সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলাদের পাশাপাশি এবার পুরুষেরাও পেলেন মাতৃত্বকালীন   ছুটি । এমনই চাঞ্চল্যকর  ঘটনা ঘটল বিহারে। সেখানে এক পুরুষ শিক্ষককে মাতৃত্বকালীন     ছুটি দিয়েছে শিক্ষা দফতর। জানা গিয়েছে, বৈশালী জেলার মহুয়ার হাসানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জিতেন্দ্র কুমারকে ২ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে । আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা।

শিক্ষা বিভাগের সরকারি পোর্টাল থেকে এই  পিতৃত্বকালীন ছুটির খবরটি সামনে আসে। সেখানে লেখা ছিল, জিতেন্দ্র পিতৃত্বকালীন ছুটির জন্য স্কুলে অনুপস্থিত ছিলেন। এই তথ্য ভাইরাল হওয়ার সাথে সাথে শুরু হয় সমালোচনা। আর তা নিয়ে মুখ খুলেছেন স্থানীয় ব্লক শিক্ষা আধিকারিক অর্চনা কুমারী। তিনি  বলেছেন ,’ যে প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ঘটেছে। সরকারি পোর্টালে ছুটির আবেদন আপলোড করার সময় মাতৃত্বকালীন ছুটির এন্ট্রি করা হয়, যা পুরুষ শিক্ষকের জন্য ভুল ছিল। তা নজরে পড়তেই দ্রুত সংশোধন করা হয়েছে ।‘

উল্লেখ্য, সন্তান প্রতিপালনের জন্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীরা ছুটি পান। তবে এখন পর্যন্ত এই নিয়ে পুরুষরা পিতৃত্বকালীন ছুটি পান না দেশে। এই আবহে বিহারে একটি স্কুলে পুরুষ শিক্ষক মাতৃত্বকালীন    ছুটি পেতেই শুরু হয় বিতর্ক ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00