Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid: আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

মুখ্যমন্ত্রী রয়েছেন হোম আইসোলেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: করোনায় আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। করোনা হামলার স্বীকার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজনাথ সিং নিজেই টুইটার হ্য়ান্ডেলে করোনায় আক্রান্তের খবর দিতে গিয়ে বলেন, ‘সোমবার আমার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ মৃদু। তবুও আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছেন হোম আইসোলেশনে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী সেখানকার একটি হোটেলে জনতা দরবার বসিয়েছিলেন। বৈঠকের পর বেশ কয়েকজনের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তাদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট পজিটিভ আসে। মনে করা হচ্ছে, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

উল্লেখ করা যেতে পারে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি-সহ পরিবারের বেশ কয়েকজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরা সকলেই হোম আইসোলেশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার করোনায় আক্রান্ত হলেন খোদ মুখ্য়মন্ত্রী{

অন্যান্য রাজ্যের পাশাপাশি বিহারেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত রবিবার বিহারে নতুন করে পাঁচ হাজারে বেশি আক্রান্ত হন। শনিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশো বেড়ে যায়।বিহারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭, ৪৫, ৩৯৯। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,১০১।বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার (৮ জানুয়ারি, ২০২২) সংক্রিয় রোগীর সংখ্যা ছিল ১২, ৩১১। আর পরের দিন সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হল ১৬, ৮৯৭। আক্রান্তের অধিকাংশই পাটনার বাসিন্দা। ২৪ ঘণ্টায় শুধু পাটনায় নতুন করে আক্রান্ত হন ২, ০১৮জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00