Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘বিধানসভায় যে মন্তব্য করেছি তা প্রত্যাহার করে নিচ্ছি। ওই মন্তব্যের জন্য আমি ক্ষমাও চাইছি।’ যদিও ক্ষমা চাওয়ার পরেও বিষয়টি নিয়ে শোরগোল বাঁধিয়ে রাজনীতির  ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি।

গতকাল মঙ্গলবারই বিহার বিধানসভায় জাতসুমারির দ্বিতীয় ভাগের রিপোর্ট পেশ করা হয়। ওই রিপোর্ট পেশের পরেই রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির উপরে নিয়ন্ত্রণ টানার কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, ‘রাজ্যে আগে জনসংখ্যা বৃদ্ধির  হার ছিল ৪.৩ শতাংশ। সেটাই বর্তমানে কমে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। স্বামীরা চায় বেশি করে সন্তানের জন্ম দিতে। স্ত্রীরা তখনই স্বামীদের প্রতিহত করতে পারবেন, যখন তাঁরা শিক্ষিত হবেন। আর তাতেই জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানা যাবে।’

বিহারের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শোরগোল শুরু করে দেয় বিজেপি নেতৃত্ব। নীতীশ কুমার ওই মন্তব্য করে মহিলাদের অপমান করেছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। যদিও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তার বক্তব্য, ‘নীতীশজি মহিলাদের অপমান করেননি। তিনি যৌন শিক্ষার কথা বলেছেন।’ যদিও তাতে বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত বিতর্কে ইতি টানতে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00