Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্বোধনের আগেই বিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের সেতু দুর্ঘটনা। বিহারে আচমকাই ভেঙে পড়ল আরারিয়া জেলার নির্মীয়মাণ সেতু । পডকিয়া ঘাটের কাছে প্রায় ৭ কোটি টাকা ব্যয় করে  এটি তৈরি হচ্ছিল। তবে সম্পূর্ণরূপে তৈরি হওয়ার আগেই নদীতে ভেঙে পড়ল সেতুটি। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

বর্তমানে  বিহারে  বকরা নদীর ওপর যাতায়াতে সুবিধার জন্য  তৈরি হচ্ছিল সেতুটি। আর এই সেতুটির  মাধ্যমে  সিকটি এবং কুর্সাকাটা দুই এলাকার সঙ্গে সহজে যাতায়াত করা সম্ভব হত। সেইজন্যই এই সেতুটি তৈরি হচ্ছিল প্রায় ৭ কোটি টাকা খরচ করে। স্থানীয়দের অভিযোগ করেছে   স্বল্পমূল্যের উপকরণ দিয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছিল, আর সেই জন্যই ভেঙে পড়েছে।

এই ঘটনার  প্রসঙ্গে সিকটির বিধায়ক বিজয় কুমার বলেন, ‘নির্মাণ সংস্থার মালিকের গাফিলতির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। আমরা চাই প্রশাসন তদন্ত করুক।‘ সেতু ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে, নির্মাণ সংস্থার আধিকারিকরা। এই ঘটনার পর ঠিকাদারের ভুমিকার পাশাপাশি নির্মীয়মাণ সেতু তৈরির উপকরণ নিয়েও উঠছে প্রশ্ন। বলা বাহুল্য, বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালে সুলতানগঞ্জে গঙ্গা নদী ধসের উপর ভেঙে পড়েছিল সেতু। পাশাপাশি ২০২৪ সালে মার্চ মাসেও বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00