Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামিকাল আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে উদ্ধবকে

রবিবার রাতেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে একনাথ শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল, বৃহস্পতিবার আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে।  বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ বুধবার রাত নয়টায় এই রায় দিয়েছে।  এই রায় যে উদ্ধব এবং তার শিবিরের পক্ষে বড় ধাক্কা, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। 

এদিন সকালে থেকেই চোখ ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে। চোখ ছিল গুয়াহাটির দিকেও। সুপ্রিম কোর্টে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের (deputy speaker) রুলিংকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court)  দ্বারস্থ হয় শিন্ডে শিবির। উদ্ধব শিবিরের পরামর্শ মেনে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল।

একনাথ শিবিরের বক্তব্য ছিল, ডেপুটি স্পিকারের এই রুলিং অসাংবিধানিক। রবিবার রাতেই সুপ্রিম কোর্টে তারা পিটিশন দাখিল করে। আর্জি জানায় জরুরি ভিত্তিতে শুনানির। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত (Justice Kant) এবং বিচারপতি জেবি পারদিওয়ালার(JB Pardiwala) ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা। সকালে সুপ্রিম কোর্টের (Supreme Court) রেজিস্ট্রারের দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, সোমবার বিকেল পাঁচটায় ডিভিশন বেঞ্চে (division bench) মামলার শুনানি শুরু হবে। পাঁচটায় শুরু হয় শুনানি। একনাথ শিবিরের তরফ থেকে ডিভিশন বেঞ্চে সওয়াল করেন প্রবীণ আইনজীবী নীরজ কাওল। অন্যদিকে, উদ্ধব শিবিরের তরফ থেকে সওয়াল করেন প্রবীণ আইনজীবী এবং সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিব্বল (Kapil Sibbal) ।

শুনানি ছিল জমজমাট। সওয়াল পাল্টা সওয়ালে এজলাসের আবহাওয়া তপ্ত হয়ে ওঠে। একনাথ শিবিরের আইনজীবী যেমন চেষ্টা চালান রাজ্যপাল ভগৎ সিং কোসিয়ারি (Guv Bhagat Singh koshyari ) ঘোষিত আস্থাভোটের সাংবিধানিক বৈধতা প্রমাণের, অন্যদিকে, উদ্ধব শিবিরের আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন রাজ্যপালের ওই নির্দেশিকা সংবিধান বহির্ভূত। রায় কার পক্ষে যায়, সে দিকে তাকিয়ে ছিল দুই শিবির।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00