Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলে বড় করোনা ঢুকে পড়েছে, নাম না করে পাইলটকে নিশানা গহলৌতের

২০২১৮ সালের ডিসেম্বর মাসে সরকার গঠন করার পর থেকে গহলৌত এবং পাইলট ক্ষমতার দ্বন্দ্বে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থান কংগ্রেসে অশোক গহলৌত (Ashok Gehlot) এবং শচীন পাইলটের (Sachin Pilot) মধ্যে দ্বন্দ্ব ক্রমশ চওড়া হচ্ছে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে (video) শচীন পাইলটের নাম না করে তাঁকে ‘বড় করোনা’ (big corona) বলে কটাক্ষ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

ভিডিওতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে বলতে শোনা যাচ্ছে, মহামারীর পরে দলে একটি ‘বড় করোনা’ প্রবেশ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নাম না করে অশোক গহলৌত তাঁরই দলের নেতা শচীন পাইলটকে বিঁধেছেন। বুধবার কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী গহলৌত। ভিডিওটি সেই বৈঠকের বলে জানা গিয়েছে। বৈঠক চলাকালীন উপস্থিত এক ব্যক্তির কথার জবাবে অশোক গহলৌত (Ashok Gehlot) কারোর নাম না নিয়ে বলেন, ‘আমি মিটিং শুরু করেছি… আগে করোনা এসেছিল… আমাদের পার্টিতেও একটা বড় করোনা ঢুকেছে।’

তিনি বলেন, উপনির্বাচন বা রাজ্যসভা নির্বাচন সত্ত্বেও, সরকার কর্মীদের সমর্থনে দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এসেছে। প্রসঙ্গত অশোক গহলৌতের সরকারকে বারবার আক্রমণ করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। এদিন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শচীন পাইলটকে উদ্দেশ্য করে বলে ধরা হচ্ছে। সোমবার থেকে রাজস্থানের বিভিন্ন জায়গায় জনসভা থেকে রাজ্য সরকারকে নিশানা করছেন শচীন। জনসভাতেই তিনি প্রশ্ন তুলেছেন, গহলৌত সরকার কেন বিজেপির বসুন্ধরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেনি? প্রসঙ্গত ২০২১৮ সালের ডিসেম্বর মাসে সরকার গঠন করার পর থেকে গহলৌত এবং পাইলট ক্ষমতার দ্বন্দ্বে রয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00