Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের ওপরে প্রাণঘাতী হামলা

বুধবার উত্তরপ্রদেশের সাহারানপুরে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেওবন্দ: ভাগ্যের জোরে রক্ষা পেলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। বুধবার বিকেলে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে এক জনসভায় যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। কোমর ঘেঁষে কোনও ক্রমে বেরিয়ে যায় গুলি। প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন আজাদ। তাঁকে দেওবন্দের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভীম আর্মির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই আজাদের ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

সাহারানপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এদিন বিকেলে দেওবন্দে দলের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। দলের অন্যান্যরা অন্য গাড়িতে ছিলেন। আচমকাই ভীম আর্মি প্রধানের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। টাটা ফরচুনার মডেলের গাড়িতে সামনের আসনে বসে থাকা আজাদের কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলি চালিয়েই চম্পট দেয় হামলাকারীরা। সঙ্গে থাকা ভীম আর্মির অন্যান্য নেতারা আজাদকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুষ্কৃতীরা যে গাড়ি চড়ে এসেছিল সেটি হরিয়ানায় রেজিস্ট্রিকৃত।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ আধিকারিকরা। হামলাকারীদের ধরতে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে নাকা তল্লাশি। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  ভীম আর্মি প্রধানের ওপরে প্রাণঘাতী হামলার খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসন নিয়ে কটাক্ষ ছুড়েছেন নেটা নাগরিকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00