Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় নির্বাচনী প্রচারে বাবুলকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট। আর তার আগেই নতুন করে উত্তেজনা ছড়াল সৈকত রাজ্যে। রবিবার রাতেই ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট। আর তার আগেই নতুন করে উত্তেজনা ছড়াল সৈকত রাজ্যে। রবিবার রাতেই ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল। কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গোয়ায় ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই মাটি কামড়ে পড়ে রয়েছে ঘাসফুল শিবির। আর ভোটে প্রচারের জন্য গোয়ায় গিয়েছেন বাবুল সুপ্রিয়। সেখানেই মিছিল করতে গিয়ে তৃণমূল নেতার উপর হামলা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভোট প্রচারের সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী, সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন বাবুল। অভিযোগ, তাঁর উপর হামলা চালানো ওই দুষ্কৃতী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যে দল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে তাল মিলিয়ে চলছে গোয়াতে।

বাবুল টুইটে লিখেছেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি’র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’ কিন্তু বাবুল নিজের দাবি টুইটারে জানিয়েও পরবর্তী সময়ে পিছিয়ে আসেন। মুছে দেন সেই টুইট। বিগত কিছুদিন ধরেই গোয়ায় তৃণমূলের উপর লাগাতার আক্রমণ চলছে। কাঠগড়ায় কখনও বিজেপি কখনও স্থানীয় রাজনৈতিক দল। যদিও বাবুলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর ঘটনায় নিশ্চুপ তৃণমূল নেতৃত্ব। গোয়ায় তৃণমূলের উপর হামলার বিষয়ে টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ‘এ কোন গণতন্ত্র? ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে এসব চলছে।’ ত্রিপুরাতেও এইভাবেই হামলা চালানো হয় তৃণমূলের উপর। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না তো গোয়ায়? প্রশ্ন করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00