Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামমন্দিরের পূজারিদের পোশাকে বদল, গেরুয়া ছেড়ে হলুদ বস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর জানুয়ারি মাসে অযোধ্যার রামমন্দিরে স্থাপিত হয় রামলালার মূর্তি। রামমন্দিরে শুরু হয় নিত্যপূজা। এতদিন মন্দিরের পুজারীরা গেরুয়া বস্ত্র পরতেন। তবে এবার হলুদ বস্ত্র পরতে দেখা গেল পুজারীদের। পাশাপাশি মন্দিরের নিয়মে আরও কয়েকটি বদল আনা হয়েছে।

রামমন্দির ট্রাস্টের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, রামমন্দিরে পুজারীদের পোশাক বদল করা হয়েছে। পয়লা জুলাই থেকে এই পোশাক বদল হয়েছে। পুজারীদের হলুদ রঙের পাগড়ি বাঁধার কথা বলা হয়েছে। পাশাপাশি হলুদ রঙের ধুতি ও হলুদ রঙের চাদর পরার কথাও জানানো হয়েছে। সেই সঙ্গে এক টুকরো সুতির কাপড় কোমড়ে বাঁধার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, রামমন্দিরে মুখ্য পুজারীর সঙ্গে চার জন সহায়ক পুজারী রয়েছেন। চার জন সহায়ক পুজারীর সঙ্গে সঙ্গে পাঁচ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুজারীকেও রাখা হয়েছে। প্রতিদিন ভোর সাড়ে তিনটে থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন শিপটে কাজ করে এই সব পুজারী। তবে রামমন্দির ট্রাস্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার এই সব পুজারীরা কেউই গেরুয়া বস্ত্র পরতে পারবেন না, তাঁরা হলুদ রঙের বস্ত্র পরে রামলালার সেবা করবেন। শাস্ত্র অনুযায়ী, হলুদ ও গেরুয়া রঙ যেকোনও শুভ কাজে ব্যবহার করা হয়। সেই হিসাবে মন্দিরে পুজোর সময়ে হলুদ রঙকেই বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রামমন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানে এসেছিলেন, তখন হলুদ রঙের কুর্তা পরেছিলেন। তখন অবশ্য মন্দিরের পুজারীদের গেরুয়া রঙের বস্ত্রেই দেখা গিয়েছিল।

এছাড়াও রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এখন থেকে রামমন্দিরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পাশাপাশি পুজারীরাও কেউ মোবাইল ফোন নিয়ে মন্দিরে যেতে পারবেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00