Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘টুকলি’ করতে গিয়ে ক্যামেরাবন্দি অসমের মুখ্যমন্ত্রী, নেট মাধ্যমে শোরগোল

নেটা নাগরিকদের একাংশ বিশ্বশর্মাকে ‘কপি পেস্ট বিজেপি’ মুখ্যমন্ত্রী হিসেবে কটাক্ষও ছুঁড়ে  দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: তাঁর ঝুলিতে তিন-তিনটি ডিগ্রি। নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ, এমএ এবং এলএলবি ডিগ্রি থাকার কথা দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অথচ সেই তিনি এক স্কুল পরিদর্শনে গিয়ে ভিজিটর্স বুকে নিজের অভিজ্ঞতা লিখতে গিয়ে অন্য একজনের লেখা হুবহু টুকে দিয়েছেন। যাকে সোজা বাংলায় বলা যেতে পারে ‘টুকলি’ করেছেন। সেই কীর্তি বন্দি হয়েছে ক্যামেরায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিমিষেই ভাইরাল হয়ে গিয়েছে অসমের তিন ডিগ্রিধারী মুখ্যমন্ত্রীর নয়া কীর্তি। নেটা নাগরিকদের একাংশ বিশ্বশর্মাকে ‘কপি পেস্ট বিজেপি’ মুখ্যমন্ত্রী হিসেবে কটাক্ষও ছুঁড়ে  দিয়েছেন।

মঙ্গলবার রোশান রাই নামে এক নেটা নাগরিক নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে থাকা অসমের মুখ্যমন্ত্রী সামনে থাকা একটি কাগজ দেখে নিজের কাছে থাকা ভিজিটর্স বুকে লিখে চলেছেন। যাকে বলে হুবহু অনুকরণ বা নকল করছেন। ভিডিওটি আপলোড করে রোশান রাই লিখেছেন, ‘অসমের বর্তমান মুখ্যমন্ত্রী ভিজিটর্স বুকে একটি প্যারাগ্রাফও না দেখে লিখতে পারেন না।’

নিমিষেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মুখ্যমন্ত্রীর টুকলি করার ভিডিও। চাপে পড়ে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা বাদে টুইট করে নিজের কীর্তির পক্ষে সাফাই দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, ‘আমি একটি অসমিয়া ভাষার স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। আমি হিন্দি ও ইংরেজি শেখার চেষ্টা চালাচ্ছি। আমি ভালো করে হিন্দি ও ইংরেজি জানিনা। তা স্বীকার করতে কোনও লজ্জাও নেই।’ আর সেই টুইটের পরিপ্রেক্ষিতে অনেকেই বিশ্বশর্মার ঝুলিতে তিন ডিগ্রি থাকার বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন।

মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খতম ৪০ জঙ্গি

নভেম্বর মাসের মধ্যেই প্রত্যাহার হবে আফস্পা, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00