Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের দায়ে যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসারাম বাপুকে ৩ মাসের অন্তর্বর্তী জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্মীয় গুরু আসারাম বাপুকে তিন মাসের অন্তর্বর্তী জামিন দিল গুজরাত হাইকোর্ট। শুক্রবার (২৮ মার্চ) প্রথমে গুজরাত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ইলেশ জে ভোরা এবং সন্দীপ এন ভাট ধর্ষক বাবাজির অন্তর্বর্তী জামিন নিয়ে সহমত পোষণ করেননি। দুজনে আলাদা রায় দেন। যার ফলে তড়িঘড়ি মামলা পাঠানো হয় বৃহত্তর বেঞ্চে। সেখানে অবশ্য ধর্ষক বাবাজিকে তিন মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। ৮৬ বছর বয়সী ধর্ষক বাবাজির শারীরিক অবস্থা বিবেচনা করেই ওই জামিন মঞ্জুর করা হয়েছে।  উল্লেখ্য, গত ৭ জানুয়ারি স্বঘোষিত ধর্মগুরুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে ওই জামিনের মেয়াদ ছিল আগামী ৩১ মার্চ পর্যন্ত।

প্রসঙ্গত, ২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে যোধপুরের একটি আদালত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তারপর থেকে যোধপুরেই জেলবন্দি রয়েছেন আসারাম। এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে। মামলায় আসারামের পরিবারের সদস্য এবং কয়েকজন শিষ্যও অভিযুক্ত ছিলেন। তাঁরা হলেন আসারামের স্ত্রী লক্ষ্মী, ছেলে নারায়ণ সাঁই, মেয়ে ভারতী। চার শিষ্যা ধ্রুববেন, নির্মলা, জাসসি ও মীরা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪২, ৩৫৪এ, ৩৭০ (৪), ৩৭৬, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের হয়েছিল। প্যারোলে একাধিকবার মুক্তি পেয়েছেন এই অপরাধী। তবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক আদালতে দফায় দফায় জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ধর্মগুরু দীর্ঘদিন ধরেই বন্দি ছিলেন যোধপুরের সেন্ট্রাল জেলে। জেলে থাকাকালীনই হার্টের সমস্যা এবং নানা শারীরিক অসুস্থতার জন্য যোধপুরেরই আরোগ্য মেডিক্যাল সেন্টারে বর্তমানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানায়, ‘বর্তমানে যোধপুরের আরোগ্য মেডিক্যাল সেন্টারে হার্টের চিকিৎসা চলছে আসারাম বাপুর। যোধপুরের সেন্ট্রাল জেলে সাজা খাটছেন তিনি। এর আগেও হার্ট অ্যাটাক হয়েছে আসারামের। সে কারণেই মেডিক্যাল গ্রাউন্ডের উপর ভিত্তি করে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হচ্ছে তাঁকে। তবে এই সময়ের মধ্যে তাঁর উপর নজরদারি চালাতে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষী।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00