Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেলেন না ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তাঁকে আরও চার দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাজেওয়া। অর্থা‍ৎ ১ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন আপ সুপ্রিমো। যদিও কেজরিওয়ালকে সাতদিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিলেন ইডির আইনজীবী।

গত ১৫ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরের দিন রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হলে তাকে সাতদিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক কাবেরি বাজেওয়া। ওই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন ফের আদালতে হাজির করা হয়।

শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ২ বছর ধরে মামলার তদন্ত চলছে। কিন্তু ভোটের মুখে এসে আমায় গ্রেফতার করা হয়েছে। চার জন মাত্র বয়ানে আমার নাম নিয়েছেন। যারা নাম নিয়েছেন তারা আমার পক্ষে বলেছেন। কিন্তু তাদের জোর করে আমার বিরুদ্ধে বলানো হয়েছে। কেননা, ইডি রাজনৈতিক ষড়যন্ত্রে সামিল। আম আদমি পার্টিকে ভাঙতে চাইছে। তাই গ্রেফতার।’ দিল্লির মুখ্যমন্ত্রীর কথা বলার ক্ষেত্রে আপত্তি জানান ইডির আইনজীবী এসভি রাজু।  যদিও তা ধোঁপে টেকেনি।

অন্যদিকে মামলার তদন্তের স্বার্থে দিল্লির মুখ্যমন্ত্রীকে আরও ৭ দিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানান ইডির আইনজীবী। তিনি অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সহযোগিতা করছেন না কেজরিওয়াল। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক কাবেরী বাজেওয়া আগামী ১ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠানোর আদেশ দেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00