Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর পর ৭ বার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে হাজিরা দেবেন না অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় এদিন  দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি। এই হাজিরা এড়ান পরেই আপ  ইডিকে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলে। দলের দাবি, মুখ্যমন্ত্রীকে একাধিকবার যে সমন পাঠানো হয়েছে, তা অযৌক্তিক। এই নিয়ে সপ্তমবার কেজরিওয়ালকে তলব করল তদন্তকারী সংস্থা।

কেজরিওয়াল বেশ কয়েকটি সমন এড়িয়ে যাওয়ার পর চলতি মাসের গোড়ার দিকে সিবিআই এই মামলাটিকে সিটি কোর্টে নিয়ে যায়। এই নিয়ে এদিন আপের তরফ থেকে বলা হয়েছে, “বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। পরবর্তী শুনানি ১৬ মার্চ। বারবার ইডি সমন না পাঠিয়ে ধৈর্য ধরুক।“ তবে সপ্তমবার হাজিরা এড়ানোর পর ফের ইডি তলব করে কিনা সেই দিকেই নজর রয়েছে আপের।

উল্লেখ্য, গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00