Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্ররতিনিধি, নয়াদিল্লি: পূর্ব ঘোষণামতোই দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকালে দিল্লির উপরাজ্যপাল বিনয়কুমার সাক্সেনার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র তুলে দেন তিনি। তবে কেজরিওয়াল ইস্তফা দিলেও কবে নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আতিশী মারলেনা, তা জানা যায়নি।

গত সপ্তাহেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বেশ কয়েকটি শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হয়। জামিন পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক কেজরিওয়াল সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন, ৪৮ ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তাঁর ওই ঘোষণায় শোরগোল পড়ে যায়। গতকাল সোমবারই পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠকে বসেছিল আপের রাজনৈতিক বিষয়ক কমিটি। যদিও ওই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিন ফের বৈঠকে বসে আপের পরিষদীয় দল। ওই বৈঠকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আতিশী মারলেনার নাম প্রস্তাব করেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। সেই প্রস্তাব সমর্থন করেন বাকি বিধায়করা। আতিশীর নামেই চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়। শীলা দীক্ষিত, সুষমা স্বরাজের পরে দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশী। এদিন কেজরিওয়ালের ইস্তফার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির হবু মুখ্যমন্ত্রী বলেন, ‘পরবর্তী বিধানসভা ভোটে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে আম। মুখ্যমন্ত্রী না থাকলেও দিল্লি সরকারকে দিশা দেখাবেন কেজরিওয়ালজি। তাঁর দেখানো পথেই এগিয়ে যাবে দিল্লি সরকার।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00