Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি কেজরিওয়ালের, ইডির সমন এড়ানো মামলায় পেলেন জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টা আগেই স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমন এড়িয়ে যাওয়া মামলায় আম আদমি পার্টির সুপ্রিমোকে ১৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বার বার সমন এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত যাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরার জন্য তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় সেই আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আর্জির প্রেক্ষিতে শনিবার কেজরিওয়াল সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক দিব্যা মালহোত্রা। সশরীরে যাতে তাঁকে হাজিরা দিতে না হয় সেই আর্জি জানিয়ে গতকাল শুক্রবারই রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। যদিও তাতে লাভ হয়নি। কেজরির আর্জি খারিজ করে দেয় আদালত।

ধাক্কা খাওয়ার পরে এদিন সকাল দশটা নাগাদ দুই আইনজীবী রাজীব মোহন ও রমেশ গুপ্তের সঙ্গে বিচারক দিব্যা মালহোত্রার এজলাসে সশরীরে হাজির হয়েছিলেন কেজরিওয়াল। তাঁকে দেখতে আদালত চত্বরে ভিড় উপচে পড়ে। বিচারককে আপ সুপ্রিমোর আইনজীবীরা বলেন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতের নির্দেশকে সম্মান দিয়ে সশরীরে হাজিরা দিয়েছেন। তিনি একটি দলের শীর্ষ নেতা। সামনেই লোকসভা ভোট। ওই ভোটের প্রচারের জন্য তাঁকে দেশের বিভিন্ন রাজ্যে যেতে হবে। ফলে জামিন মঞ্জুর করা হোক। সেই আর্জিতে সাড়া দিয়ে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং এক লক্ষ টাকার সিকিওরিটি বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00