Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শপথ নেওয়ার আগে স্বর্ণ মন্দিরে এক সঙ্গে কেজরি-মান, পরে মেগা রোড শো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাবে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন এবং তার ফলও পেয়েছেন। পঞ্জাবে দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা শাসকদের গদি দখল করে গত বৃহস্পতিবার কার্যত ইতিহাস রচনা করেছেন ভগবন্ত মান এবং তাঁর দল আম আদমি পার্টি। ২০২২-এর বিধানসভা নির্বাচনে আপ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে প্রিয়াঙ্কা, সোনিয়ারা। আগামী ১৬ তারিখ ভগৎ সিংয়ের গ্রামে দাঁড়িয়ে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভগবন্ত মান। তার আগে রবিবার পঞ্জাবের স্বর্ণ মন্দিরে একসঙ্গে পুজো দিতে দেখা গেল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। 

জানা যাচ্ছে, পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আপের এই ঐতিহাসিক জয়ের খুশিতে আজ রবিবার অমৃতসরে আম আদমি দলের একটি মেগা রোড শো রয়েছে। এই রোগ শোতে উপস্থিত থাকবেন আপের সমস্ত শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা। থাকবেন অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। তবে এই রোড শোয়ের যাবতীয় উন্মাদনা যাকে ঘিরে তিনি হলেন পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই রোড শোয়ের আগেই অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান একসঙ্গে পুজো দেন স্বর্ণ মন্দিরে। 

উল্লেখ্য, ভগবন্ত মান, যিনি ধুরি আসন থেকে প্রায় ৫৮ হাজার ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের পরেই শুক্রবার মোহালিতে দলের বিধায়কদের একটি সভায় আপের আইনসভা দলের নেতা নির্বাচিত হন তিনি। তার ঠিক পরের দিন অর্থাৎ শনিবার সরকার গঠনের দাবি জানাতে চণ্ডীগড়ের পঞ্জাবের রাজভবনে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করেন তিনি।

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

‘ইন্ডিয়া’ জোটের দফারফা, বিহারে বিধানসভার ভোটে লড়বে কেজরির আম আদমি পার্টি

বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে দিয়েছিল সেনার তথ্য, পঞ্জাব থেকে গ্রেফতার পাক চর

পঞ্জাবের মুক্তসরে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪ পরিযায়ী শ্রমিক

কাজের সন্ধানে ইরানে গিয়ে অপহৃত পঞ্জাবের ৩ যুবক, মোটা মুক্তিপণের দাবি

ভয়াবহ বিস্ফোরণ অমৃতসরে, যুবকের হাতেই ফাটল বোমা 

জানেন কী পাকিস্তানের সেনাপ্রধানের পুর্বপুরুষ হিন্দু ছিলেন? ভারতেই ছিল জন্মভিটে?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00