Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবরাত্রির ধ্বব্জা বাঁধা নিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষে রণক্ষেত্র হাজারিবাগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিবরাত্রির দিন ছড়াল উত্তেজনা। পতাকা লাগানো এবং লাউডস্পিকার বাঁধাকে কেন্দ্র করে দুটি সম্প্রদায়ের মধ্যে চলল দেদার সংঘর্ষ। এমন ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ডের হাজারিবাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। জেলা  প্রশাসনের পদস্থ কর্তারাও ছুটে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা । 

বুধবার এই ঘটনাটি ঘটেছে হাজারীবাগের ইচক থানা এলাকার অন্তর্গত ডুমরাওঁর হিন্দুস্তান চকে। জানা গিয়েছে,  শিবরাত্রির  সকালে একদল এলাকার মধ্যে পতাকা এবং লাউড স্পিকার লাগাতে আসেন। আর সেইসময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ একেঅপরে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। শুধু তাই নয় সংঘর্ষের সময় দুটি বাইক, গাড়ি, টেম্পো এবং আরও বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিমিষেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে দেন।  

পুলিশ সূত্রে খবর, দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। নিরাপত্তার জন্য  এলাকায় বিপুল সংখ্যায় মোতায়েন রয়েছে পুলিশ কর্মী। এই প্রসঙ্গে হাজারিবাগের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) ন্যান্সি সহায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমজনতার উচিত উৎসবটি ভালভাবে উদযাপন করা। জনগণকে শান্তি বজায় রাখতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যাতে অশান্তি না ঘটে তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00