Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশ্মীরের পুঞ্চেতে সেনা কনভয়ে জঙ্গি হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুঞ্চে জেলায় বৃহস্পতিবার সেনা কনভয়ে ফের হামলা চালাল জঙ্গিরা। হামলার পরেই জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। জঙ্গি হামলায় সেনা জওয়ানদের হতাহত নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। এ নিয়ে এক মাসের মধ্যেই দু’দুবার সেনার উপরে হামলা চালাল জঙ্গিরা। হামলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে বাড়তি সেনা জওয়ান পাঠানো হয়েছে।

সূত্রের খবর, এদিন পুঞ্চের সুরানকোটের ডেরা কি গলি-তে (যা স্থানীয়দের কাছে ডিকেজি হিসাবেই সমধিক পরিচিত) সেনা জওয়ানদের গাড়ি লক্ষ করে আচমকা হামলা চালায় জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত সম্বি‍ৎ কাটিয়ে তাঁরাও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে।

গত কয়েক বছরই পুঞ্চে সীমান্ত জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। একাধিকবার সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। উল্লেখ্য, গত মাসেই রাজৌরির কালাকোটে জঙ্গিদের আকস্মিক হামলায় সেনা বাহিনীর ক্যাপ্টেন মর্যাদার দুই আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়, শীতের মরসুমে নিরাপত্তার শিথিলতার সুযোগে   সীমান্ত পেরিয়ে উপত্যকায় ঢুকে পড়তে পারে জঙ্গিরা। সীমান্তের ওপারেও ওঁ‍ৎ পেতে রয়েছে। গোয়েন্দা সংস্থার ওই সতর্কীকরণের পরেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00