Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে বাবা-মাকে জোর করে প্রস্রাব খাওয়ালো কুপুত্র সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেনা জওয়ানের নামে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ভোপালের বেতুলের মুলতাইতে প্রভু সূর্যবংশী নামে এক সেনা জওয়ান তাঁর বৃদ্ধ বাবা-মাকে অমানবিকভাবে লাঞ্ছিত করেছেন। প্রভু সূর্যবংশী নামে এক সেনা জওয়ান মদ্যপ অবস্থায় তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং লাঠি দিয়ে নৃশংসভাবে অত্যাচার করে। শুধু তাই নয় তাদের প্রস্রাব পান করতেও বাধ্য করতেও বাধ্য করেন সেনা জওয়ান। এই ঘটনার জেরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। বর্তমানে তাঁরা ভোপালের এক হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বেতুল জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মুলতাই থানার অন্তর্গত তেমঝিরা গ্রামে। এই ঘটনার পর অভিযুক্তের বাবা মালুকচাঁদ জানান, তাঁর ছেলে প্রভু সূর্যবংশী সেনাবাহিনীতে কাজ করেন। গত ১০ ডিসেম্বর তিনি ছুটিতে আসেন। তবে রবিবার রাতে মদ্যপ অবস্থায় তাদের ওপর নানা রকমের অত্যাচার চালায় প্রভু সূর্যবংশী।

এই ঘটনা নিয়ে  মুলতাই থানার ইনচার্জ প্রজ্ঞা শর্মা জানিয়েছেন, অভিযুক্ত প্রভু সূর্যবংশীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ২৯৪, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছেন,  জোর করে প্রস্রাব পান করানোর  প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে  মুলতাই থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কি কারণে বাবা- মায়ের ওপর সেনা জওয়ান এমন অমানবিক কাণ্ড করলো সেই নিয়ে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00