Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার মার খেয়ে রাগ, মাকেই গুলি করে মেরে ফেলল ১৬ বছরের কিশোর

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যপ্রদেশের টিকমগড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, টিকমগড়: মায়ের হাতে লাগাতার মার খেতে খেতে মনে রাগ জন্মেছিল ১৬ বছরের ছেলের। আর সেই রাগ মেটাতেই বাবার বন্দুক থেকে গুলি ছুড়ে জন্মদাত্রীকে খুন করল গুণধর কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যপ্রদেশের টিকমগড়ে। মাকে খুনের পরে থানায় গিয়ে নিজের দোষও স্বীকার করে ঘাতক পুত্র। পুলিশ প্রথমে ঘটনা বিশ্বাস করতে চায়নি। শেষ পর্যন্ত ঘাতক পুত্রের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে হকচকিয়ে যায়। ঘাতক ছেলেকে গ্রেফতারের পাশাপাশি খুনের মামলাও রুজু করেছে।

টিকমগড় গ্রামীণ থানার ওসি প্রীতি ভার্গব সাংবাদিকদের জানিয়েছেন, ধৃত কিশোরকে কারণে-অকারণে প্রায়শই মারধর করত তার মা। মায়ের হাতে নিয়মিত মার খেতে খেতে ক্ষুব্ধ হয়ে উঠেছিল একাদশ শ্রেণির ছাত্রটি। মঙ্গলবার ফের মা তাকে মারধর করার পরেই রাগে বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে মাকে গুলি করে খুন করে ছেলেটি। তার বাবা একটি ব্যাঙ্কে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। এদিন ডিউটিতে যাননি তিনি। ফলে বাড়িতেই রাখা ছিল আগ্নেয়াস্ত্র। তবে ঘটনার সময়ে ছেলেটির বাবা উপস্থিত ছিল না।

ছেলের হাতে মায়ের খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই নিহত মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘাতক পুত্র মাকে খুন করার জন্য যে সাফাই হাজির করেছে তা সত্যি কিনা তা জানতে মৃতার প্রতিবেশি ও আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00