Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র তাপপ্রবাহের জেরে দেশের একাধিক রাজ্যে মৃত্যু মিছিল, মঙ্গলবার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

রবিবার পর্যন্ত উত্তরপ্রদেশ ও বিহারে প্রচন্ড গরমের জেরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৯৬ জন মানুষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচন্ড গরমের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ চলছে। সেই আবহে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া (Mansukh Mandaviya)।

উল্লেখ্য গত রবিবার পর্যন্ত উত্তরপ্রদেশ ও বিহারে প্রচন্ড গরমের জেরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৯৬ জন মানুষের। মৃতদের মধ্যে শুধু উত্তরপ্রদেশের রয়েছেন ৫৪ জন। বাকি ৪২ জন বিহারের বাসিন্দা।

বর্তমানে উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আচমকা মৃত্যু বৃদ্ধির ঘটনা এবং জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা বেড়ে গিয়েছে। যার ফলে কিছুটা বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে কর্মীদের সতর্ক করা হয়েছে। বালিয়া জেলা হাসপাতালের সুপার এসকে যাদব (SK Yadav) জানিয়েছেন, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে, তারপর দিন ২০ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১১ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশ কয়েকটি রাজ্য স্কুলে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00