Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চম দফা নির্বাচনের আগেই রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি হামলায় নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মাঝে ফের উত্তপ্ত জম্বু-কাশ্মীর। ২০ মে পঞ্চম দফা ভোট রয়েছে উপত্যকায়। তার আগে শনিবার গভীর রাতে  জোড়া হামলায় রক্তাক্ত হল কাশ্মীর।  আচমকাই  সোপিয়ান ও অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলা চলে। আর তাতে গুরুত্বর আহত হলেন কাশ্মীরে ঘুরতে আসা দুই দম্পতি। শুধু তাই নয় এই হামলার জেরে ভারতীয় জনতা পার্টির এক প্রাক্তন সরপঞ্চ নিহত হয়েছেন। 

জানা গিয়েছে, শনিবার অনন্তনাগে ইয়ান্নারে জয়পুরের বাসিন্দা ফারহা ও তাঁর স্ত্রী তাবরেস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জম্বু পুলিশ জানিয়েছেন, এই হামলার পর দম্পতিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে। এদিকে অনন্তনাগের সেই ঘটনার আধ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে দশটা নাগাদ সোপিয়ানের হিরপোরায় আরও একটি জঙ্গি হামলা হয়। সেই হামলায় প্রাক্তন সরপঞ্চ আইজাজ শেখকে গুলি মৃত্যু হয়। তবে কারা এই হামলা চালাল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি লোকসভা আসনের মধ্যে জম্মু অঞ্চলের দুটি আসনে প্রথম দুটি দফায় ভোট হয়েছিল । ১৩ মে  কাশ্মীর উপত্যকার শ্রীনগর চতুর্থ দফায় ভোট হয়। জম্মু ও কাশ্মীরের বাকি দুই আসন বারামুলা এবং অনন্তনাগ-রাজৌরিতে ভোট অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী দুই দফায়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00