Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Amazon India: এক হাজার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন ইন্ডিয়া

বিশ্বজুড়ে তারা মোট ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছর শুরু হতে না হতেই দুঃসংবাদ।

ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এক হাজার ভারতীয় কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিশ্বজুড়ে তারা মোট ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করবে। সেই ১৮ হাজারের মধ্যে এক হাজর কর্মী ভারতের। জানা গিয়েছে, অ্যামাজন ইন্ডিয়া মোট ভারতীয় কর্মীর সংখ্যা এক লক্ষ। এক হাজারজনকে ছাঁটাই করলে তাঁর প্রভাব পড়বে এক শতাংশ। একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে তারা অ্যামাজন ইন্ডিয়ার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে। তিনি কিছু জানাতে অস্বীকার করেন। তবে সংস্থার সিইও অ্যান্ডি জেসির সাম্প্রতিক একটি ব্লগের উল্লেখ করেন, যেখানে স্পষ্ট লেখা হয়েছে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা। যদিও সেখানে সুনির্দিষ্টভাবে বলা নেই ১৮ হাজার কর্মীর মধ্যে কতজন ভারতীয়।

ব্লগে লেখা হয়েছে, খরচ-খরচা, ব্যয়ভার লাঘব করার বিষয়ে নভেম্বেরই অ্যামাজন সিদ্ধান্ত নিয়েছিল। আজ সেটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করার। কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে সেই প্রভাব যাতে দীর্ঘস্থায়ী না হয়, সেই চেষ্টা চালিয়ে যাবে অ্যামাজন।

৩১ ডিসেম্বরের হিসেব অনুসারে, অ্যামাজনে পুরো সময় এবং আংশিক সময় – মোট কর্মী  ১৬,০৮, ০০০। গত নভেম্বর থেকে এই ই-কমার্স সংস্থা বেশ কয়েকটি দেশে ব্যবসা গোটাতে শুরু করে।

আরও পড়ুন ভারতে কর্মী ছাঁটাইয়ের কথা অস্বীকার অ্যামাজনের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00