Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজাব বিতর্ক: কর্নাটকে সব শিক্ষা প্রতিষ্ঠান তিনদিন বন্ধ

ঘোষণা মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, উড়ুপি (কর্নাটক): হিজাব পরা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে কর্নাটক সরকার রাজ্যের সব স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। একই দিনে কর্নাটক হাইকোর্টের তরফ থেকে রাজ্যবাসী শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের তরফ থেকে বলা হয়েছে, মামলার শুনানি আগামীকালও গ্রহণ করা হবে। 

গত কয়েকদিন ধরে হিজাব বিতর্কে তপ্ত ছিল ভারতের এই অঙ্গ রাজ্য। কর্নাটকের কুন্ডাপুর প্রি-ইউনিভার্সিটির পড়ুয়াদের অধ্যক্ষ জানিয়ে দেন, হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাবে না।

অধ্যক্ষের এই সিদ্ধান্তে রীতিমতো আপত্তি তোলেন মুসলিম পড়ুয়ারা। তারা জানিয়ে দেয়, এই প্রথায় তারা ছোট থেকে অভ্যস্ত। এই পোশাক তারা পরিত্যাগ করতে অপারগ। অধ্যক্ষ তাদের আর্জিতে সাড়া দিতে অস্বীকার করে। সেই শুরু। কট্টরপন্থী হিন্দু ভক্ত-পড়ুয়ারা গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসতে থাকে।

আর মঙ্গলবার যা ঘটল, তা অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেল।   ক্যাম্পাসের মধ্যে তোলা হল গেরুয়া পতাকা। সেই সঙ্গে চলল জয় শ্রীরাম স্লোগান। মুসলিম পড়ুয়ারা পাল্টা আল্লাহর নামে স্লোগান দিতে শুরু করে। একসময় একে অপরকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কা করে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন হিজাব পরে কলেজে ঢোকা যাবে না, নিদান অধ্যক্ষের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00