Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০০৪ সালে অসম বিস্ফোরণের ৬ সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ১৯ বছর আগে ২০০৪ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে অসমের ডেমাজিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত ছয় আসামিকে বেকসুর খালাস দিল গুয়াহাটি হাইকোর্ট। আর উচ্চ আদালতের নির্দেশে কার্যত হতাশ বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যরা। ন্যায় বিচার নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৯ বছর আগে অসমের ডেমাজিতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ১৩ স্কুল পড়ুয়া-সহ ১৮ জন প্রাণ হারান। গুরুতর জখম হন ৪০ জন। উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা) ওই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০১৯ সালে ডেমাজি জেলা ও দায়রা আদালতের বিচারক বিস্ফোরণে অভিযুক্ত লীলা গগৈ, দীপাঞ্জলি বরগোঁহা্ই, মুহি হান্ডিক এবং যতীন দোয়ারিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। পাশাপাশি বাকি দুই আসামি প্রশান্ত ভুঁইয়া ও হেমেন গগৈ-কে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্ত ছয় আসামি। দীর্ঘ চার বছর ধরে মামলার শুনানি শেষে বৃহস্পতিবার গুয়াহাটি হাইকোর্ট ছয় সাজাপ্রাপ্তকেই বেকসুর খালাস করে দিয়েছে। হাইকোর্টের রায় জানার পরেই কার্যত ক্ষোভে ফুঁসছেন বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যরা। বিস্ফোরণে নিহত এক পড়ুয়ার মামা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এটা কী ধরনের ন্যায়বিচার হল? যারা ১৮ জনের প্রাণ কাড়ল, তাদের মাত্র তিন বছর সাজা খাটার পরেই মুক্তি দেওয়া হল। আমরা ভেবেছিলাম, হাইকোর্ট আমাদের ন্যায়বিচার দেবে। কিন্তু যে বিচার হল, তা হতাশাজনক ছাড়া আর কিছু নয়।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00