Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপাবলিতে বাজি তাণ্ডব রুখতে ব্যর্থ  হওয়ায় সুপ্রিম কোর্টের তোপের মুখে দিল্লির সরকার    

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির সময় দিল্লিতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ । দেদার ফাটানো হয়েছে বাজি।  আর তা নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল দিল্লির  প্রশাসন। সোমবার শীর্ষ আদালত বায়ু দূষণ নিয়ে   দিল্লি সরকার এবং পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে।

এদিন বিচারপতি এস ওকার নেতৃত্বাধীন জানিয়েছেন , ‘দিল্লিতে আতশবাজি নিষেধাজ্ঞা খুব কমই কার্যকর করা হয়েছে। চলতি বছর  দীপাবলিতে দূষণ সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে। ‘ এরপরেই তিনি প্রশাসনকে লক্ষ্য করে প্রশ্ন তোলেন, ‘ আদালতের আতশবাজি নিষিদ্ধ করার নির্দেশ কীভাবে কার্যকর করা হচ্ছে? দীপাবলির সময় কেন আতশবাজি নিষিদ্ধ করা হয়নি ? দূষণ কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়ার কথা ছিল।‘ ইতিমধ্যেই দূষণ নিয়ে  সুপ্রিম কোর্ট আপ সরকার এবং দিল্লির পুলিশ কমিশনারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

 উল্লেখ্য, দীপাবলির সময় এবং তার পরে দূষণ কমানোর  প্রয়াসে দিল্লি সরকার টানা পাঁচ বছরের জন্য আতশবাজি নিষিদ্ধ করেছিল। তাতেই কমেনি দূষণ। উল্টে যত দিন বেড়েছে ততই বেশি বৃদ্ধি পেয়েছে দূষণ।  গত তিন বছর ধরে দীপাবলির সময় দিল্লিতে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে দূষণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুসারে, বৃহস্পতিবার দীপাবলিতে শহরের ২৪ ঘণ্টার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স   রেকর্ড করা হয়েছে ৩৩০। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি। আর তা নিয়ে এবার শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল দিল্লি সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00