Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেক নিউজ রুখতে পুলিশকে ঝাঁপানোর নির্দেশ কর্নাটকের মুখ্যমন্ত্রীর

আগামী লোকসভা ভোটের আগে ভুয়ো খবর ছড়ানো বাড়ানো হতে পারে গেরুয়া শিবিরের তরফে। কর্নাটকে ক্ষমতায় এসে তাই ফেক নিউজ রুখতে পুলিশকে ঝাঁপানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী লোকসভা ভোটের আগে ভুয়ো খবর ছড়ানো  হতে পারে গেরুয়া শিবিরের তরফে। কর্নাটকে ক্ষমতায় এসে তাই ফেক নিউজ রুখতে পুলিশকে ঝাঁপানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

সামাজিক মাধ্যমে ফেক নিউজের বিস্তার রুখতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মঙ্গলবার পুলিশ বিভাগকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের (Home Minister G Parameshwara) সঙ্গে বৈঠকের সময় সিদ্দারামাইয়া এই নির্দেশ জারি করেন। বৈঠকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করার জন্য ফেক নিউজ এবং ভুল তথ্য ছড়ানো হবে।

সিদ্দারামাইয়ার অফিসের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর সামাজিক মাধ্যমে ফেক নিউজের বিস্তার ‘সীমা ছাড়িয়ে গেছে’। ‘ফেক নিউজের মূলে যেতে এবং সেগুলি যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।’ কর্নাটকের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ২০১৩ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর ফেক নিউজের বিস্তার বেড়ে গিয়েছে৷ ‘রাজনৈতিক বিরোধীরাও এখন একই কৌশল ব্যবহার করছে।’ উল্লেখ্য চলতি বছরে কর্নাটক বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে সে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00