Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘স্বাধীনতার’ দাবিতে অগ্নিগর্ভ মণিপুর, জ্বলল পুলিশের গাড়ি, বন্ধ ইন্টারেনট

গ্রেফতার ছাত্র সংগঠনের পাঁচ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দার্জিলিংয়ের ছায়া এবার মণিপুরে (Manipur)।

স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেছে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ভারতের এই পার্বত্য রাজ্য ছিল তপ্ত। পরিস্থিতি জটিল হয়ে ওঠে শনিবার। ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য পুলিশের (police jeep)একটি জিপে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি তারা অবরোধ শুরু করে। পরিস্থিতির সুযোগে মাঠে নেমে পড়েছে একদল সমাজবিরোধী। তারা সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করতে শুরু করেছে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসন থেকে আপাতত পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বিধানসভায় পেশ করার কথা ছিল মণিপুর স্বায়ত্তশাসন বিল (পার্বত্য)- ২০২১(Manipur (Hill Areas) Autonomous District Council Bill, 2021)।পরিবর্তে বিধানসভায় পেশ করা হয় মণিপুর জেলা (পার্বত্য) পরিষদ ষষ্ঠ এবং সপ্তম সংশোধনী বিল (Manipur (Hill Areas) District Council 6th and 7th Amendment Bills । বিল পেশ হয় গত মঙ্গলবার। বিধানসভায় দাবি মতো বিল পেশ না করার খবর পেয়ে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর বিক্ষোভের সিদ্ধান্ত নেয়।

জানা গিয়েছে, শনিবার সংগঠনের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ মিছিলের গতি রোধ করলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনাস্থলের খুব কাছে থাকা পুলিশের একটি গাড়িতে কয়েকজন বিক্ষোভকারী আগুন লাগিয়ে দেয়। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে। তাদের ১৫ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ফের অশান্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি কারফিউ

বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪৮ ঘন্টায় ৩০ জনের মৃত্যু

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

মণিপুর-নাগাল্যান্ড-অরুণাচলে ৬ মাস বাড়ল AFSPA’র মেয়াদ

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

জ্বলছে মণিপুর, মুখ্যমন্ত্রীর মেয়ের বাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

নদীতে ভাসছে ৩ মহিলার মৃতদেহ, জঙ্গিহানায় এখনও নিঁখোজ নিষ্পাপ তিন শিশু

উত্তপ্ত মণিপুর,স্বামীর সামনেই মহিলাকে ধর্ষণ করে খুন, শুরু বিক্ষোভ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00