Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি বিজ্ঞাপন থেকে ছাঁটাই নেহরু, পরিবর্তে বিনায়ক সাভারকর

নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি বিজ্ঞাপন (advertisement) ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিজ্ঞাপন প্রকাশ করেছে কর্নাটক সরকার (Karnataka government) । বিজ্ঞাপনে নেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru ) ছবি। বিজ্ঞাপনে স্থান পেয়েছন সঙ্ঘ পরিবারের বিনায়ক সাভারকরের।

কর্নাটকের প্রথম শ্রেণির সব দৈনিকের এদিনের সংস্করণের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাথার বাঁদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) )ছবি। ডানদিকে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের ছবি। বিজ্ঞাপনের শিরোনাম হর ঘর তিরঙ্গা। আর দুই নেতার মাঝে ইংরেজিতে যা লেখা রয়েছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – স্বাধীনতা আন্দোলনে আত্মাহুতি দেওয়া নেতারাই আমাদের অনুপ্রেরণা শক্তি।

কেন নেই নেহরুর ছবি, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কর্নাটক প্রদেশ বিজেপির (BJP) মুখপাত্র রবি কুমার জানিয়েছেন, দেশভাগের জন্য দায়ী নেহরু। সে কারণে সরকারি বিজ্ঞাপন থেকে ওনার ছবি বাদ দেওয়া হয়েছে। আর সর্দার বল্লভাই প্যাটেল (Vallabhbhai Patel)দেশ স্বাধীন করতে লড়াই করেছিলেন। লড়াই করেন ঝাঁসির রানি, মহাত্মা গান্ধি, বিনায়ক সাভারকর। সে কারণে রাজ্য সরকারের বিজ্ঞাপনে এদের ছবি রয়েছে।

কড়া ভাষায় কর্নাটক (Karnataka)  রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরকারের সমালোচনা করেছে। দলের তরফ থেকে বলা হয়েছে বিজেপি নেতৃত্ব কদর্য রাজনীতি করছে। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। দেশে যখন স্বাধীনতার ৭৫ বছর পালন করতে ঢালাও কর্মসূচি নিয়েছে, সেই সময় নেহরুর ছবি বাদ দিয়ে তাঁকে অপমান করা হয়েছে।  

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00