Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হিন্ডেনবার্গের রিপোর্ট ভারতের উপরে আক্রমণ’, দেশপ্রেমের তাস খেলল আদানি গোষ্ঠী

২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছিল মার্কিন গবেষণা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক রিপোর্টেই মোদি জমানায় ফুলেফেঁপে ওঠা গৌতম আদানিকে প্রায় পথে বসিয়ে দিয়েছে। টালমাটাল আদানি গোষ্ঠীর বিশাল শিল্প সাম্রাজ্য। বুধ ও শুক্রবার এক ধাক্কায় শেয়ারবাজারে কার্যত কয়েক লক্ষ টাকা খুঁইয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী। আজ সোমবার ফের খুলছে শেয়ারবাজার। আজও বড় ধরনের আঘাত আসতে পারে আশঙ্কা করে বিজেপির পদাঙ্ক অনুসরণ করে দেশপ্রেমের তাসই খেলল আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্টকে ভারতের উপরে আক্রমণ আখ্যা দিয়ে জাতীয়তাবাদে সুড়সুড়ি দিযে ব্যবসা বাঁচানোর মরিয়া চেষ্টা চালাল মোদি বান্দব হিসেবে অভিযুক্ত শিল্প গোষ্ঠী।

গত ২৪ জানুয়ারি গৌতম আদানির রাতারাতি সম্পদের পাহাড়ে চড়ার পর্দা ফাঁস করেছে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। আর তার পাঁচদিন বাদে রবিবার আদানি গোষ্ঠীর পক্ষ থেকে মার্কিন সংস্থার তোলা অভিযোগ খারিজ করে এক পেল্লাই সাইজের চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সংস্থার বিরুদ্ধে তোলা অভিযোগকে ভারতের উপরে আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে লেখা হয়েছে, ‘আপনারা (হিন্ডেনবার্গ রিসার্চ) যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ছাড়া আর কিছু নয়। এটা কোনও বিশেষ সংস্থার উপরে নয়, গোটা ভারত,  ভারতীয় সংস্থার স্বাধীনতা, অখণ্ডতা, উন্নয়নের উপরে এ এক সুপরিকল্পিত হামলা।’

আদানি গোষ্ঠীর জবাবি চিঠিতে বলা হয়েছে, ’২৪ জানুয়ারি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য সংস্থার বদনাম করা। যে লক্ষ লক্ষ মানুষ সংস্থায় বিনিয়োগ করেছেন তাদের বিভ্রান্ত করা এবং শর্ট সেলিংয়ের মাধ্যমে অল্প সময়ে মোটা মুনাফা আয়ের এক বাজার তৈরি করার উদ্দেশ্য নিয়েই ওই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।’ তবে শেয়ার বাজারে নতুন সপ্তাহ শুরুর কয়েক ঘন্টা আগে আদানি গোষ্ঠীর দেশপ্রেমের তাস খেলা কাজে আসে কিনা, সে দিকেই নজর বাজার বিশেষজ্ঞদের।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00