Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিভ-ইন পার্টনারকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেহের বশে লিভ-ইন-পার্টনারকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা করে যুবক। ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেঙ্গালুরুর বেগুর মাইকো লেআউটে।

জানা গিয়েছে, দেবা ও বৈষ্ণব উভয়েই কেরালার বাসিন্দা। বিগত তিন বছর ধরে তাঁরা বেঙ্গালুরুর একটি ভাড়া বাড়িতে লিভ-ইন সম্পর্কে ছিল। ২৪ বছর বয়সী মৃত দেবা অভিযুক্ত বৈষ্ণবের সঙ্গে সম্পর্ক বহির্ভূত প্রতারণা করছে সন্দেহে আক্রমণ করে।অভিযোগ, বাকবিতন্ডার চরম পর্যায়ে মেয়েটিকে প্রেসার কুকার দিয়ে আঘাত করে অভিযুক্ত। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পুলিশি বক্তব্য অনুযায়ী, মেয়েটির বাবা জানিয়েছে, দুজনে কলেজে একসঙ্গে  পড়াশোনা করেছে। উভয়েই সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে কাজ করত। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে স্থানীয়রা জানিয়েছে। অতীতে কেউ কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ করেনি। সন্দেহের বশবর্তী হয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

হত্যার পরেই অভিযুক্ত বৈষ্ণব পলাতক ছিল। পরে বেঙ্গালুরু পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00