Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপের বিক্ষোভের আগেই যানজট নিয়ে নির্দেশিকা জারি দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির সদর দফতরে আম আদমি পার্টির বিক্ষোভ রয়েছে। তাই রবিবার দিল্লির ট্র্যাফিকের তরফে জারি হল নির্দেশিকা । টুইট মারফত দিল্লি ট্রাফিক পুলিশ ডিডিইউ মার্গ, আইপি মার্গ, মিন্টো রোড এবং বিকাশ মার্গে যানজট সম্পর্কে যাত্রীদের সতর্ক করেছে। কারণ, ডিডিইউ মার্গে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ রয়েছে।  পাশাপাশি এই সকল রাস্তা এড়ানোর জন্য দিল্লিবাসীকে অনুরোধ করেছে পুলিশ।

রবিবার এই বিক্ষোভের আগে পুলিশ আধিকারিক জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিজেপি সদর দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। একথায় আম আদমি পার্টির বিক্ষোভকে সামাল দিতে পথে নেমেছে দিল্লি পুলিশ ।

উল্লেখ্য শনিবার সাংবাদিক সম্মেলন করে দল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, ‘আগামিকাল রবিবার বেলা বারোটার সময়ে আম আদমি পার্টির নেতাদের নিয়ে বিজেপির সদর দফতরে যাবেন। কত জনকে পুলিশ গ্রেফতার করতে পারে তা দেখতে চান।’ পাশাপাশি আপ সুপ্রিম বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন। কেজরি বলেন, ‘বিজেপি শীর্ষ নেতৃত্ব আম আদমি পার্টির পিছনে আদাজল খেয়ে নেমেছে। আমাকে জেলে পুরেছে। মণীশ শিসোদিয়াকে জেলে ঢুকিয়েছে। সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিংকে জেলে পুরেছে। এবার আমার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে। কিন্তু এইভাবে আম আদমি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। হাজার-হাজার কর্মী প্রতিদিন জন্ম নিচ্ছে। তারাই আপকে বাঁচিয়ে রাখবে।’ এই প্রেক্ষিতে রবিবার আপের বিক্ষোভে কি হয় , সেটাই এখন দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00