Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এ কি হাল! স্কুলের মধ্যেই চুলোচুলি! শিক্ষিকা ও কর্মীর লড়াইয়ে যোগ দিল ছাত্রও

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুলের মধ্যেই প্রকাশ্যে চুল ধরে চুলোচুলি কাণ্ড ঘটালেন খোদ শিক্ষিকা।সামাজিক মাধ্যমে নিমেষে ভাইরাল এই ভিডিয়ো। ভাইরাল এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে দুই তরুণী মাটিতে শুয়ে একে অপরের চুল টানাটানি করছে।একে অন্যের উপর চেপে বসে চুল ধরে টানতে দেখা গিয়েছে।সেই শিক্ষিকা ও কর্মীর মধ্যে মারামারির দৃশ্যে হতবাক সকলে।যেখানে বসে জীবনের আলো দেখানো হয় পড়ুয়াদের,সেই জায়গায় এমন আজব দৃশ্য দেখে প্রশ্ন উঠছে শিক্ষাব্যবস্থা নিয়ে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষিকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী উভয়েই মাটিতে শুয়ে একে অপরের চুল টেনে ধরছেন।তাঁদের একে অপরকে চড় মারতে এবং লাথি মারতেও দেখা যাচ্ছে।তাদের দেখাদেখি ছোট্ট ছোট্ট পড়ুয়ারাও মারপিট শুরু করেছেন। এই দৃশ্য দেখে আশেপাশের সকলে ছুটে আসেন। কিন্তু তারা কেউ থামাতে পারেন নি।

জানা গিয়েছে মারামারি এতটাই তীব্র আকার ধারণ করে যে অঙ্গনওয়াড়ি কর্মী গুরুতর আহত হয়েছেন।তড়িঘড়ি তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক তার পরিবার তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী।

পারিবারিক সূত্রে জানা যায়,প্রীতি তিওয়ারি নামে পরিচিত সহকারি শিক্ষিকা সম্প্রতি জৌনপুর থেকে এই স্কুলে বদলি হয়েছিলেন।২৬ মার্চ, বুধবার কোনও বিষয় নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী চন্দ্রাবতীর সঙ্গে তাঁর ঝামেলা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঝামেলা কমার বদলে আরও বেড়ে যায়।শেষ পর্যন্ত মারামারি শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রীতিই প্রথম ঝগড়া শুরু করেছিলেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী চন্দ্রাবতীর উপর চড়াও হন। এরপর তার চুলের মুঠি ধরে বসেন তিনি। সকলে মিলে ছাড়াতে এলে চুল ছাড়েন নি প্রীতি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00