Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আস্ত মোবাইল গিলে খেল বন্দি

অপারেশন হয় জিবি পন্ত হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পুলিশকে দেখে মোবাইল গিলে ফেলে তিহার জেলের এক বন্দি। দু দিন বাদে পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। জেল আধিকারিকরা তাঁকে কড়া পাহাড়ায় নিয়ে গিয়ে ভর্তি করেন জিবি পন্ত হাসপাতালে। করা হয় এক্সরে। আর সেই এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকেরা আঁতকে ওঠেন। দেখেন বন্দির পেটে রয়েছে একটি মোবাইল। অপারেশন ছাড়া যে দ্বিতীয় কোনও রাস্তা নেই, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি চিকিৎসকদের। করা হয় অপারেশন। আর অপারেশন থিয়েটারের বাইরে ছিল কড়া নিরাপত্তা। কথাতেই আছে সাবধানের মার নেই।

জানা গিয়েছে, মোবাইল গিলে ফেলার ঘটনাটি ঘটে গত বুধবার ১২ জানুয়ারি। আর বন্দিকে ১৫ জানুয়ারি হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি পন্ত হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরলজি বিভাগের চিকিৎসক ডা. সিদ্ধার্থ জানিয়েছেন, তিহার জেলের বন্দিকে প্রায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। করা হয় এক্সরে। এক্সরে রিপোর্ট দেখে আমাদের মনে হয়েছে, মোবাইল জাতীয় কিছু ধরা পড়েছে। পরে এন্ডসকপি করা হয়েছিল। অপারেশনের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ একটি মেডিক্যাল বোর্ড, যার নেতৃত্বে ছিলেন গ্যাস্ট্রোএনটেরলজি বিভাগের ডা. মণীশ তোমার। উদ্ধার হওয়া মোবাইলটি লম্বায় সাত সেন্টিমিটার। আর তিন সেন্টিমিটার চওড়া। দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

ডা. তোমারকে প্রশ্ন করা হয়, মোবাইল গিলে ফেলার ঘটনা কী স্বাভাবিক? জবাবে তিনি বলেন, এটা একমাত্র তাদের পক্ষেই সম্ভব, যাদের এই ধরনের গিলে খাওয়ার অভ্যাস রয়েছে। সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু প্রায় নিশ্চিত। কারণ, শ্বাসনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00